ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়ন দিয়ে বোরাঘাট নদী বয়ে গেছে । এই বোরাঘাট নদীটি ভারতের মেঘালয় পাহাড় থেকে উৎপন্ন হয়ে গাজীরভিটা ইউনিয়ন দিয়ে প্রবাহিত হয়েছে।
উজানে পাহাড়ি ঢল হলেই বোরাঘাট নদীর পানি গাজীরভিটা ইউনিয়নের বোয়ালমারাসহ কয়েকটি গ্রামের বাড়িঘরে উঠে যাওয়া ছিল একটি নিয়মিত বিষয়।
এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার বলেন, আমরা অনেক যাচাই-বাছাই করে কিছুদিন পূর্বে বোরাঘাট নদীর তিনটি পয়েন্টে প্রায় ২৫০০ ফুট বেড়িবাঁধ নির্মাণ করেন ।
এই বেড়িবাঁধ নির্মাণের ফলে বিগত কয়েকটি পাহাড়ি ঢলে আর বাড়িঘরে পানি উঠে নাই। এলাকাবাসী স্বস্তির নিশ্বাস ফেলেছে। সমস্যার সমধান হলো, তবে স্থায়ী সমাধানের জন্য বোরাঘাট নদী খনন ও নদী শাসন করা প্রয়োজন। তাহলেই হালুয়াঘাটের ফ্ল্যাশ ফ্লাডের সমস্যা সমাধান হবে।





































