জেলার সদর উপজেলা দিনমনি এলাকায় ভুয়া দলিল সৃজন ঘর নির্মান প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত। আহত মধ্যে আলাউদ্দিন অবস্থা শোচনীয়, তাকে নোয়াখালী ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়।
থানার লিখিত অভিযোগ ও সূএ জানায়, দিনমনি বাজারে রশিদ বাড়ীতে কামাল উদ্দিন ও ইকবাল, তানিম সুকৌশলে ভুয়া দলিল সূজন করে ঘর করতে গেলে আলাউদ্দিন বাঁধা দিয়ে প্রতিবাদ করে। তিনি বলেন, আগে ভুমির মালিকানা ঠিক করেন তারপর ঘরেন,
এ সময়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তুমুল সংঘর্ষ বেঁধে যায়। এ সময় কামাল ও ইকবাল দেশীয় অস্ত্র দিয়ে সালেহ উদ্দিন কে আঘাত করে, এ সময় নুরুল আমিন, ইয়াসমিন,মানিক গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয়রা তাদের উদ্বার করে নোয়াখালী ২৫০ বেড হাসপাতালে নিয় আসেন।
এ বিষয়ে সুধারাম থানায় একটি মামলা দায়ের করা হয়।





































