সেকান্দর আলী (ময়মনসিংহ)
ময়মনসিংহের ফুলপুরে গত ২৫শে ফেব্রুয়ারী ২০২৬ তারিখে বুধবার উপজেলার ৮নং রূপসী ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে হযরত আলী( ৬০) নামে এক অটোচালক সুপারি গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
জানা যায় যে, অভাবের তাড়নায় হযরত আলী আত্মহত্যার পথ বেছে নেয়। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
শোকসন্তপ্ত পরিবারকে সমাবেদনা জানাতে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হযরত আলীর পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও ফুলপুর তারাকান্দার গনমানুষের নেতা জননেতা মোতাহার হোসেন তালুকদার।





































