শনিবার২০/০৬/২৬ তারিখে দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক কার্যালয়ে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, সরেজমিনে পরিদর্শন-পরবর্তী মূল্যায়ন এবং প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এ সময় উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ, সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক এবং প্রকৌশলীরা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কবির আহামদ, প্রধান (অতিরিক্ত সচিব), ভৌত অবকাঠাম বিভাগ, পরিকল্পনা কমিশন। তাঁর সঙ্গে ছিলেন জনাব মোঃ হায়দার আলী, যুগ্ম প্রধান (যুগ্ম সচিব), ভৌত অবকাঠাম বিভাগ, পরিকল্পনা কমিশন। সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নকরণ এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে মতবিনিময় করা হয়।





































