ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ "মউক" এর শুভ সূচনা এবং নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের আনুষ্ঠানিকভাবে অফিসে যোগদান উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিলাদ মাহফিল অনুষ্ঠানে, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন,ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ,মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ আলী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি-অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে উলামায়ে কেরাম মউক-এর সার্বিক সফলতা, সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের জন্য এবং ময়মনসিংহের পরিকল্পিত নগরায়ন, যানজট ও জলাবদ্ধতা নিরসনের জন্য বিশেষ মোনাজাত করেন।
মোতাহার হোসেন তালুকদার বলেন: "সবার দোয়া আর প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থা নিয়ে ময়মনসিংহকে দুর্নীতিমুক্ত, আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।"





































