ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ১৬/০৬/২৬ তারিখে মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। ইট ভাটায় পরিবেশ ছাড়পত্র, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ৫ টি অবৈধ ইটভাটাকে ৬ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, উপজেলার অবৈধ ইট ভাটা গুলোকে ক্রমান্বয়ে অভিযান পরিচালনা করা হবে এবং অব্যহত থাকবে। অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ ও ফুলপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





































