সেকান্দর আলী( স্টাফ করেসপন্ডেট)
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার "দেশব্যাপী নদী -নালা- খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি" শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারই ধারাবাহিকতায়, ময়মনসিংহে জেলার মুক্তাগাছা থানার ৫নং বাঁশাটি ইউনিয়নে নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির (প্রকল্পের নাম: সিংড়ার খাল পুনঃখনন) উদ্বোধন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জাকির হোসেন এমপি, সংসদ সদস্য ১৫০, ময়মনসিংহ-৫, মুক্তাগাছা
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর এর এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মুক্তাগাছা উপজেলার নির্বাহী অফিসার কৃষ্ণচন্দ্র প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





































