নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি ডক্টর গোলাম রাব্বি বলেন, শিক্ষার মান উন্নয়ন কতটা সফল তা বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে নোবিপ্রবির বৈশ্বিক অবস্থান ৪০১-৬০০ ব্যান্ডে প্রমানিত হয়, বিগত ২০ বছরে আমাদের এ সফলতা। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সূচক দেখে স্থান বিবেচনা হয়। চলতি বছর ৪০১-৬০০ ব্যান্ডে উন্নীত হয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(SDGs) অর্জনে নিজেদের সক্ষমতার স্বীকৃতি পেয়েছে। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নীতিমালা, প্রশাসনিক কার্যক্রম এবং সামাজিক সম্পৃক্ততার ভিত্তিতে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়ন করে টাইমস হায়ার এডুকেশন এই র্যাঙ্কিং প্রকাশ করে। এ বছর বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয় এই মূল্যায়নের আওতায় আসে।
তিনি বলেন, আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা টফিকস দেশ বিদেশে স্বীকৃত জার্ন্নালে প্রকাশ হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের পাশ করা শিক্ষার্থী বিসিএসসহ বিভিন্ন জায়গায় চাকুরী হয়েছে। মেধার পরিচয় দিতেছে। এর পিছনে দক্ষ শিক্ষক, গবেষণা, ল্যাব ও বিশ্ব মানের পাঠদান। ৩০ জুন মঙ্গলবার সাংবাদিক আল মামুন চৌধুরী কে দেয়া এক স্বাক্ষাতকারে ভিসি কথা বলেন। এক প্রশ্নের জবাবে ভিসি বলেন, গত ২০ বছরের অবদান আজকে আধুনিক বিশ্ববিদ্যালয় রুপান্তরিত হয়েছে। তিনি বলেন, আমাদের অফিসারসহ সকলের আপগ্রেডশান নীতিমালা অনুসারে হবে। সবার প্রতি একচোখা নয় দুই চোখ মানে সমান ভাবে দেয়া হবে। তাদের যোগ্যতাও দেখবো।
আমাদের ক্লাস রুম সংকট, শিক্ষকদের বসার স্থান নেই, গবেষণা সামগ্রী সংকট, হল, বিশুদ্ধ পানি সমস্যা, পরিবহন অপ্রতুল, এরপরও আমি আশা ছাড়িনি। বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মান ধরে এগিয়ে যাবে। এই সংকট নিরসন করতে হবে। শিক্ষা গবেষণা ও সাংস্কৃতিক অনুশীলন আরো বেগবান করা হবে। আরেক প্রশ্নের জবাবে ভিসি বলেন, শিক্ষক নিয়োগে অতীতের মতো হবেনা, আমি সব ধরনের পরীক্ষা যাচাই বাছাই স্বচ্ছতা মেনটেইন করবো। গণমাধ্যমের সহায়তা কাম্য। নিয়েগের আগে সংশ্লিষ্ট টিচার ক্লাস নেয়ার পরিকল্পনা রয়েছে আমার।
লেখাপড়া সাথে মানষিক বিকাশ প্রয়োজন এ কথা উল্লেখ করে ভিসি বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিনিয়ত অনুষ্ঠিত হয়, সামনে আমরা প্রতিযোগিতামৃলক কালচারাল প্রোগ্রাম ব্যবস্থা করবো। সকল জাতীয় দিবস, বাঙালী নবান্নসহ সব উৎসব হয়। ডক্টর গোলাম রাব্বি আরো বলেন, আমাদের কিছু সীমাবদ্ধ রয়েছে, এটা সম্মিলিত ভাবে দূর করা হবে, কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে।





































