সোমবার ২৯/০৬/২৬ তারিখে ময়মনসিংহের ফুলপুরে ২০২৫-২৬ অর্থবছরের এডিপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ডেউটিন, সেলাই মেশিন, হুইল চেয়ার ও চেক বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, উপজেলা জামাতের আমির গোলাম কিবরিয়া, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক কুদরত আলী, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা যুবদল সভাপতি সানোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।





































