শনিবার ২৭ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসন, ময়মনসিংহের উদ্যোগে ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে "পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান" পরিচালনা করা হয়েছে। ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই অভিযানে অংশ নেন।
সবাই একই কন্ঠে বলেন, ডেঙ্গু মুক্ত ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে আসুন আমরা সবাই নিজ নিজ চারপাশ পরিষ্কার রাখি এবং মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করি। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই মূল হাতিয়ার! নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।





































