ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজনন নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও মশক নিধন (ফগিং) কার্যক্রম পরিচালিত হয়েছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে নগরবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন এলাকায় মশক নিধনের লক্ষ্যে ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
প্রশাসক জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ করে মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।





































