জুলাই শহিদ দিবস২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ময়মনসিংহ জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে ১৬ জুলাই বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার।সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অতিরিক্ত ডিআইজি রাশিদা বেগম, জেলা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা এনসিপির সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বেগ,বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার সহ অন্যান্য অতিথিবৃন্দ।
জুলাইয়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শহীদ মাহিন ও সাগরের পিতা,জুলাইযোদ্ধা আল- আমিন,রোকন ও শিক্ষার্থী শশি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন নাঈম আশরাফ, গীতা পাঠ করেন পন্ডিত চক্রবর্তী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাছুম প্রধান।





































