বরিশালের গৌরনদী এক ইউনিয়ন বিএনপির আহবায়কের নেতৃত্বে ফল ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ব্যবসায়ীর স্ত্রীর দায়ের করা অভিযোগে অভিযুক্তরা হলেন-মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক সজল সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বায়জিদ সরদার।
মাহিলাড়া বাজারের ফল ব্যবসায়ী জলিল রাঢ়ীর স্ত্রী সীমা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী মাহিলাড়া বাজারে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছে। দীর্ঘ বছর থেকে তার নামে একটি চান্দিনা ভিটি বরাদ্দ রয়েছে। বিগত আ.লীগ সরকারের সময়ে দোকান ঘরটি ভেঙ্গে ফেলায় আর উত্তোলণ করতে পারিনি। সম্প্রীতি ওই ভিটিতে দোকান ঘর উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়। দোকান ঘর উত্তোলনের আগেই সজল সরকার, জাফর ইকবাল ও বায়জিদ সরদার সহ তাদের সহযোগীরা আমার স্বামীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। আমার স্বামী চাঁদা দিতে অস্বীকার করায় বাঁশ-খুটির বেড়া দিয়ে তারা আমাদের ভিটি দখল করে রেখেছে। এব্যাপারে থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি বিষয়টি উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিএনপির উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে। তবে এবিষয়ে চাঁদাবাজদের ভয়ে মুখ খুলতে চাননি ব্যবসায়ী জলিল।
মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সজল সরকার বলেন, সজল সরকার-মোবাইল নাম্বার-০১৭৫৯২৬৮৭৯৯
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল বলেন, জাফর ইকবার মোবাইল-নাম্বার- ০১৭১১৩৬৮০৩৯
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বায়জিদ সরদার- ০১৭৩৫৬৫৩০৮০





































