ডেঙ্গু মশার বিস্তার রোধে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করতে কোরিয়া ও জার্মানি থেকে ৩০টি ফগার মেশিন ও ৩০টি স্প্রে মেশিনসহ মোট ৬০টি আধুনিক মশক নিধন মেশিন ক্রয় করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের নির্দেশনায় নগরীর ৩৩টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে লার্ভিসাইড স্প্রে ও এডাল্টিসাইড ফগিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নতুন আধুনিক মেশিনগুলো যুক্ত হওয়ায় মশক নিধন কার্যক্রমের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।





































