খালিশপুর ক্রিসেন্ট জুট মিলের লিজ গ্রহীতা প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স জুট মিলের পরিবর্তে ফিডমিল চালুর প্রতিবাদে আঞ্চলিক পাট শ্রমিক দলের উদ্যোগে অবস্থান ধর্মঘটে বক্তৃতা করেন পাট শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আবু দ্বাউদ দীন মোহাম্মদ।
খুলনা ক্রিসেনট জুট মিল লীজ নেয়া মাহাবুব এন্ড কোং পাট কল চালু না করে, ফিড কারখানা চালু করার প্রতিবাদে খালিশপুরে খালিশপুরে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় ক্রিসেন্ট মিল গেটর সামনে জাতীয়তাবাদী পাটশ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্দোগে এ কর্মসূচী পালিত হয়।
বন্ধকৃত পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচী চলবে বিকাল ৫টা পর্যন্ত।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রকিমদলের খালিশপুর আঞ্চলিক কমিটির আহবায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা। খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লবুর রহমান কুদ্দুস শ্রকিম নেতা সৈয়দ হুমায়ুন কবির, মোঃ ওমর ফারুক, ও মোঃ মনির হোসেন এ সময় বক্তব্য রাখেন।
বক্তরা বিলম্বে মুরগীর ফিড কারখানা চালু বন্ধ করে ক্রিসেনট জুট মিল পাট কল হিসাবে চালু করার জন্য সরকারের প্রতি আহবান জানান।





































