টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীর থানাঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এতে ৯ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার জানান যমুনা নদী থেকে অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন ও কেনাবেচা বন্ধে জনস্বার্থে অভিযান চলমান থাকবে। অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





































