ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুরী এলাকায় আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২৪/০৯/২৬ তারিখে দুই বান ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।
হঠাৎ করেই প্রাকৃতিক দুর্যোগের পরপরই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উদ্যোগ নেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল।
তাঁর উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় এমপি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি আংশিক ক্ষতিগ্রস্ত আরও পাঁচটি পরিবারকে পরবর্তী ধাপে সহায়তার আওতায় আনার আশ্বাস জানান।
এ সময় হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ "প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীয কর্মকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





































