আগামী স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদে বইছে নির্বাচনী হাওয়া। তবে দল-মত নির্বিশেষে এই মুহুর্তে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে একটি নাম কামাল হোসেন খান। সৎ, যোগ্য এবং আপোসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তিনি (কামাল খান ) ইতোমধ্যে আলোচনার শীর্ষে উঠে এসেছেন।
এলাকার সর্বস্তরের মানুষের সাথে কথা বলে জানা গেছে, রাজনৈতিক পরিচয়ের চেয়ে ব্যাক্তি কামাল খানের জনপ্রিয়তা এখন তুঙ্গে। স্থানীয়দের স্পষ্ট বক্তব্য, আমরা কোন দল বুঝি না একজন সৎ, অন্যায়ের বিরুদ্ধে লড়াকু ও যোগ্য নেতা হিসেবে কামাল খানকেই সরিকল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হিসেবে চাই।
তারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকার স্বার্থে তিনি (কামাল খান) ছিলেন সর্বদা সোচ্চার। অন্যায়ের প্রতিবাদে সর্বদা রুখে দারাতেন। এছাড়া সরিকল ইউনিয়নের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন সমাজ সেবক কামাল খান।
নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা ও মানুষের জন্য কাজ করার ইচ্ছার কথা তুলে ধরে একান্ত সাক্ষাৎকারে মোঃ কামাল খান বলেন-আমি সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন মানুষ, তাই সাধারণ ও দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট আমি গভীরভাবে উপলব্ধি করি।
কামাল খান আরো বলেন, জনগণের ভালোবাসায় নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে অবহেলিত সরিকল ইউনিয়নের ২ নং ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও পরিবেশবান্ধব' হিসেবে গড়ে তোলা। আমি ইউপি সদস্য পদের মোহে নই বরং সুখে-দুঃখে মানুষের সেবক হয়ে পাশে থাকতে চাই।
সরিকল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মহিষা গ্রামের সাধারণ জনগণ মনে করছেন, সন্ত্রাস , মাদক ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করা সহ মানুষের ভাগ্যোন্নয়নে এবং তরুণ সমাজকে সঠিক পথে রাখতে কামাল খানের মতো একজন সৎ ও নির্ভীক নেতৃত্বের কোনো বিকল্প নেই।





































