বরিশালে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের ৩১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা পূর্নাঙ্গ কমিটি ১৯ জুলাই রবিবার গঠন করা হয়েছে।
বরিশালের বিশিষ্ট সংগীত বিশেষজ্ঞ মীর সাব্বির হোসেন শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ রফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম মহাসচিব মোঃ সোহেল রসিদ,যুগ্ম মহাসচিব মোঃ সাজেদুর রহমান মুনিম,রোকসানা আকতার রিনি,
অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে সংগঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, অভিনেতা সিরাজুম মুনির টিটু,সাংস্কৃতিক বিষায়ক সংগঠক জান্নাতুন নেছা নয়ন,সঙ্গীত শিল্পী সজীব আহমেদ, এডভোকেট মাহাবুবুল ইসলাম, নৃত্য শিল্পী নাহিদ রহমান লুনা, সাংস্কৃতিক সংগঠ ইব্রাহিম মুন্না,সঙ্গীত শিল্পী তরিকুল ইসলাম, সঙ্গীত শিল্পী রিমি সাব্বির, এ ছারাও উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ফারহানা তিথি সহ শিল্পী সাহিত্য, সাংস্কৃতিক ও বি়ভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিতি সকলের সম্মতিক্রমে মীর সাব্বির হোসেন শামীমকে আহবায়ক এবং সজিব আহমেদকে সদস্য সচিব ও তরিকুল ইসলামকে মুখ্য সমন্বয়ক করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট বরিশাল জেলা পূর্নাঙ্গ আহবায়ক ঘোষণা করা হয়।





































