বাগেরহাটে জেলার মোরেলগঞ্জ উপজেলায় গত ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন না করার অভিযোগে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
দেশব্যাপী সরকারি, বেসরকারি বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয়ভাবে ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়। তবে মোরেলগঞ্জের উত্তর সুতালড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা আক্তার কে এবং শহীদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ( সাবেক সি ,এস পাঠামারা) প্রধান শিক্ষক তালুকদার ওমর ফারুকের বিদ্যালয়ে দিবসটি পালন না করে বিদ্যালয় তালাবদ্ধ করে রাখার অভিযোগ ওঠে।
বিষয়টি সংবাদকর্মীদের নজরে এলে এ বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসন নড়েচড়ে বসে । এ কারণে ৬ আগস্ট বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষক রুপম কুমার, ইয়াসিন হাওলাদার, তানিয়া,রুমা,শারমীন আক্তার,মারজানা ইয়াসমিন কে কারণ দর্শানোর নোটিশ দেয় মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।'
গত ৯ আগস্ট(রবিবার) এ ঘটনায় বিদ্যালয় দুটির সকল শিক্ষককে সরকারি আদেশ অমান্য, দায়িত্বে উদাসীনতা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৃথক ভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে। যাহা মোরেলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মো. শেফাইনূর আরেফিন স্বাক্ষরিত নোটিসে দেখা যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার মো. রাসেল মোল্লা জানান, জুলাই গণহত্যা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে দিবসটি যথাযথ ভাবে উদযাপন এবং কর্মসূচির ছবি নির্ধারিত গ্রুপে সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে ওই দুই বিদ্যালয়ের কোনো কর্মসূচির ছবি গ্রুপে দেখা যায়নি।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মো. শেফাইনূর আরেফিন গনমাধ্যম কে বলেন, “অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিদ্যালয় দুটির সকল শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।” এই সকল ঘটনার সংক্রান্ত বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আকতাররে কাছে রবিবার( ৯আগষ্ট) (মুঠোফোনে) জানাতে চাইলে তিনি বলেন বিষয়টি তদন্ত করে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (১০আগষ্ট) সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক ড, মোঃ শফিকুল ইসলাম (খুলনা) মহদয়ের (মুঠোফোনে ) বিষয় টি জানতে চাইলে তিনি জানান আমর দপ্তরে কোন চিঠি আসেনি, তবে খোঁজ নিয়ে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।





































