টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন অপরাধের দায়ে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে জেল জরিমানা দেওয়া হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট ফারজানা আক্তার এ দণ্ড দেন। জানা যায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অপরাধে কালিহাতীর থানাঘাট, গোহালিয়াবাড়ি ও কামাক্ষা মোড় ঘাটে অভিযান চালানো হয়। এতে ৩টি মামলায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া দুইজন মাদকাসক্তকে ৭ দিন এবং একজনকে ৬ মাসের বিনাশ্রম করাদন্ড দেওয়া হয়েছে। এদিকে কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়৷ কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে।





































