টাঙ্গাইল সদর আসনের সাবেক এমপি, সদর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও ঘারিন্দা ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান মীর মাজেদুর রহমান মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার রাত সাড়ে ১০ টায় আমেরিকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
মীর মাজেদুর রহমান টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। টাঙ্গাইলের ধরেরবাড়ি মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আমেরিকা প্রবাসী ছিলেন। মৃতুকালে তিনি চার মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
তাঁর ভাতিজা মীর মেহেদি বলেন চাচাকে শনিবার দুপুরে আমেরিকাতেই দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।





































