বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ তারিখে পুলিশ সুপারের কার্যালয়, ময়মনসিংহের সৌন্দর্য্য বর্ধনে অফিস প্রাঙ্গনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা । এসময় ডিআইজি ৩টি পিংক কেশিয়া, ৩টি জারুল ও একটি কুরচি/ গিরি মল্লিকার গাছ (বৃক্ষটিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিলেন হৈমন্তী) রোপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আবু বকর সিদ্দীক, অতিরিক্ত ডিআইজি, (প্রশাসন ও অর্থ) রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহ; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)[অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], জনাব রাশিদা বেগম পিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব মোহাম্মদ কামরুল হাসান; সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি, জনাব মো: পারভেজ আলম সহ জেলা পুলিশ ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।





































