বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ মো. শহীদুল্লাহ । বৃহস্পতিবার (২৭ আগস্ট ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি খুলনা জেলার তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন,তবে মোরেলগঞ্জ উপজেলার পাশ্ববর্তী শরনখোলা থানায় তিনি এক সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন,পানগুছি নদীর দুপাশ ঘেষা,বীর রহিমুল্লাহর স্মৃতি বিজারিত,সুন্দরবন উপকূলীয় সিডর,আইলা,রেমাল বিদ্ধস্হ ৪৩৭ বর্গমাইলের মোরেলগঞ্জ থানা এলাকার আইন শৃঙ্খলা, মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ দমনে সকলের সহযোগিতা চেয়েছেন নবাগত ওসি মোঃ শহীদুল্লাহ।





































