ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ জিলা স্কুলে মশক নিধন কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৪ অক্টোবর, রবিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
এসময় শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





































