সেকান্দর আলী (স্টাফ করেসপন্ডেন্ট)
ময়মনসিংহ দুই সংসদীয় আসন( ফুলপুর, তারাকান্দার) বিপুল ভোটে বিজয়ী সদ্য নির্বাচিত এমপি, মুফতি মুহাম্মদুল্লাহ ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২৩/০২/২৬ তারিখ সোমবার পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, ফুলপুর-তারাকান্দা'র স্বাস্থ্যসেবা উন্নয়ন করা ছিল আমাদের অন্যতম প্রতিশ্রুতি। এরই অংশ হিসেবে আজ রোগীদের খোঁজখবর নিতে সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
তিনি বিভিন্ন রোগীদের কাছে বিভিন্ন অভিযোগের কথা শুনেন এবং সমাধান করার আশ্বস্ত প্রদান করেন।তিনি ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে ও বিনামূল্যে সরকারি ওষুধ স্বতঃস্ফূর্ততা মাধ্যমে সরবরাহের নির্দেশ প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনও প্রকার অনিয়ম বরদাশত করবেন না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা এমপি সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেন।এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।




































