বাগেরহাট প্রেসক্লাবে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী
শেখ রবিউল আলম এমপি সাংবাদিকদের ব্যবহারের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র
(এসি) হস্তান্তর করেছেন।রবিবার (০১ নভেম্বর) রাতে বাগেরহাট প্রেসক্লাবে উপস্থিত হয়ে এই এসি
হস্তান্তর করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির
আলাপ, বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবুসাঈদ শুনু, সহ সভাপতি এস এম
রাজ, সাধারন সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, যুগ্ম সাধারন সম্পাদক ইয়ামিন
আলী ,কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ শওকত হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম (এম পি)
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পরিবেশ গত সুবিধা বৃদ্ধির সহযোগিতা করায়
বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।




































