ময়মনসিংহ জেলার ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার ০৮/১০/২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।অন্যান্যদের মধ্যে
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান, পৌর বিএনপির সদস্য মোখলেসুর রহমান ভুলু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে, উপকারভোগীরা প্রধানমন্ত্রীর দেওয়া শাড়ি লুঙ্গি পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দিত।
এ বিষয়ে জানতে চাইলে মোতাহার হোসেন তালুকদার বলেন, আমরা আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে গরিব ও অসহায় মানুষগুলোকে চিহ্নিত করে এগুলো বিতরণ করছি।





































