জামালপুর সিজেএম কোর্ট বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন মোঃ আবু বকর সিদ্দীক, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। এসময় জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কোর্টে কর্মরত সকল অফিসার-ফোর্সের কর্মপরিবেশ ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি বিচারিক আদালতের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা ও দৈনন্দিন কার্যক্রমে সকলকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরবর্তীতে তিনি সদর কোর্টের বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন ও করণীয় সংক্রান্তে পরামর্শ প্রদান করেন। এবং ক্রমান্বয়ে কোর্টের অফিস কক্ষ, মালখানায় জব্দকৃত আলামত সরে জমিনে পরিদর্শন করে আলামত যথাযথ ভাবে সংরক্ষণ করার নির্দেশ প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোরশেদা খাতুন, জামালপুর; জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; জনাব মোঃ রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; জনাব মোঃ আব্দুল হালিম, পুলিশ পরিদর্শক নিঃ (কোর্ট ইন্সপেক্টর),জামালপুর; জনাব আবেদা খান, পুলিশ পরিদর্শক নিঃ, সদর কোর্ট, জামালপুর'সহ কোর্টে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।




































