ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের( মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, পরিকল্পিত ও সুন্দর ময়মনসিংহ নগর গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, গত ১৭ বছরে ময়মনসিংহ সিটিতে নানা অনিয়ম হয়েছে। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, এই সিটি পরিচালনার দায়িত্বে ছিল, তারা নানাভাবে অপরিকল্পিতভাবে যত্রতত্র বহুতল ভবন এবং নানা অনিয়মের মধ্যে, একটা নোংরা পরিবেশের তৈরি করেছে।
যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি করেছেন। এবং তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন যে অতীতে কারা কি করেছে সেটা বাদ। এখন থেকে যা হবে পরিকল্পিতভাবে হবে।
অতীতে যেভাবে যত্রতত্র বহুতল ভবন করা হয়েছে,আমরা একটু গতিটা থামিয়েছি। ইতিমধ্যে আমরা ভবন অনুমোদন, ভবনের নকশা অনুমোদন দিচ্ছি, কিন্তু সেটা দেখে শুনে নিয়ম মাফিক দিচ্ছি।
জনগণের হয়রানি আমরা দূর করেছি, কারণ এখন আমাদের কাছে যারা আবেদন করছে তাৎক্ষণিক আমরা এই সাইটটা ভিজিট করছি। ভিজিট করে তার পেপারসের সঙ্গে তার প্ল্যানটা আমরা মিলিয়ে দিচ্ছি।
নিয়মের বাইরে আমরা কোনো কিছু করছি না।
নানা প্রতিকূলতা প্রতিবন্ধকতা থাকবে, তারপরেও আমাদেরকে এই কাজটা করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমরা সবার সহযোগিতা নিয়ে ময়মনসিংহ নগরীকে একটি পরিকল্পিত নগর গড়ে তুলতে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।




































