যুক্তরাজ্য সফররত টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে প্রবাসী টাঙ্গাইলবাসীদের সংগঠনের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে লন্ডনের একটি হোটেলে মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
টাঙ্গাইল জেলা সমিতি ইউকের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুজ্জামান খান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক সাইফুর রহমান টিটু ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাইনুল আলম খান কনক।
সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমিতি ইউকের প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম শহীদ, উপদেষ্টা আওয়াল মিয়া ও সাইফুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান আলী ফাইজুর, মাসুদ রানা ,এডভোকেট এনামুল হক খান, একাউন্ট্যান্ট নাজমুল আলম রাজীব, ইমামুল আহসান সুমন, সৈয়দ আব্দুল আহাদ ( সবুজ ), মহিলা বিষয়ক সম্পাদিকা শাম্মী হুদা, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু নওশাদ মিয়া, শামসুল রানা, সাইদুল কাওনাইন শান , শাহিন আল মামুন , সাব্বির হোসেন খান অন্তর , শফিকুল ইসলাম ও প্রমুখ।
টাঙ্গাইল জেলা সমিতি ইউকের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর কাছে টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ লৌহজং নদীর সংস্কার, নাব্যতা রক্ষা ও সৌন্দর্যবর্ধন, টাঙ্গাইল সদর হাসপাতালের সেবার মান উন্নয়ন, অবকাঠামো, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম স্থাপন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য একটি কার্যকর NRB Card চালুর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রবাসী টাঙ্গাইলবাসীদের সঙ্গে দেশের যোগাযোগ ও সমন্বয় আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি অফিসের ব্যবস্থা করার আশ্বাস দেন।
তিনি বলেন প্রবাসী টাঙ্গাইলবাসীরা দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিভিন্নভাবে অবদান রেখে আসছেন। টাঙ্গাইলের উন্নয়ন ও প্রবাসী টাঙ্গাইলবাসীদের সঙ্গে কার্যকর যোগাযোগ বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
সমিতির পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ, মানপত্র, ম্যাগাজিন ও সমিতির টি শার্ট দেওয়া হয়।



































