ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও প্রচারণা কর্মসূচি ০৬/০৬/২৬ তারিখে শনিবার অনুষ্ঠিত হয়েছে।
"নিজ আঙিনা পরিষ্কার রাখি,
সবাই মিলে সুস্থ থাকি"
এবং "তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন"
স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইউসুফ এর সভাপতিত্বে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্যকর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে জানানো হয় যে, ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা পরিষ্কার ও স্থির পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ি, অফিস ও আশপাশের এলাকায় তিন দিনের বেশি কোনো পাত্রে পানি জমিয়ে রাখা যাবে না।
ফুলের টব, টায়ার, ডাবের খোসাসহ বিভিন্ন পাত্র নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়।
এছাড়া এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় উল্লেখ করে লম্বা পোশাক পরা এবং দিনের বেলায় ঘুমানোর সময়ও মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
তীব্র জ্বর, মাথাব্যথা, শরীর ও মাংসপেশিতে ব্যথা, চোখের পেছনে ব্যথা এবং শরীরে লালচে দানা ডেঙ্গুর সাধারণ লক্ষণ। এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো জরুরি। পাশাপাশি পর্যাপ্ত তরল খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যথানাশক ওষুধ সেবন না করার আহ্বান জানানো হয়।





































