ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমি -এর আয়োজনে “শিক্ষার মানোন্নয়নে অংশীজনদের সাথে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট, ময়মনসিংহ। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন। সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ, তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





































