চট্রগ্রামের সাতকানিয়ায় বন্যা কবলিতদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও মানবাধিকার সংগঠক ব্যারিস্টার পল্লব আচার্য। সম্প্রতি তিনি উপজেলার বাজালিয়া ইউনিয়নের সহস্রাধিক মানুষকে ত্রাণ ও রান্না করা খাবার তুলে দেন। তাঁর উদ্যােগকে সাধুবাদ জানিয়েছেন বন্যা কবলিত অসহায় মানুষ। পরে তিনি সাঙ্গু নদীর ভেঙে যাওয়া বাঁধ এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর পরিদর্শন করেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে বিশুদ্ধ পানি, ৩ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু ও বিরিয়ানি। ব্যারিস্টার পল্লব আচার্য বলেন এই সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব। আমি ক্ষুদ্র পরিসরে চেষ্টা করছি। আগামী দিনেও সাতকানিয়াবাসীর সাথে আছি। এসময় এলাকার গন্যামান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




































