ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসন, ময়মনসিংহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ময়মনসিংহ সার্কেলের যৌথ আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তার লক্ষ্যে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
অনুষ্ঠানে, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ ছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন মেনে চলা এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।




































