দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ও বগুড়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদের রুহের মাগফেরাত কামনা করে বগুড়া মিডিয়া সেন্টার সোমবার বিকেলে সংগঠন কার্যালয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সংগঠনের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের এফ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যাপক আ স ম আব্দুল মালেক। আরো বক্তব্য রাখেন দৈনিক প্রত্যাশা প্রতিদিনের সম্পাদক সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাপ্তাহিক দিনক্ষণের সম্পাদক ও প্রকাশক খন্দকার আব্দুর রশিদ প্রবাল,অধ্যক্ষ ইকবাল হোসেন, অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, মোস্তফা মোঘল, আব্দুল ওয়াদুদ, প্রতীক ওমর, ফেরদাউছুর রহমান, শামীম আহমেদ, সানাউল হক শুভ, আব্দুল হাকিম, জাকিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাংবাদিক কালাম ছিলেন একজন সৎ ও নির্ভীক সাংবাদিক। পেশাগত সততা, সাহসিকতা এবং সমাজের প্রতি তাঁর অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি আরো বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি পবিত্র দায়িত্ব এবং ইবাদতের মতো। তিনি জীবনের ঝুঁকি নিয়ে, নানা প্রলোভনকে পায়ে ঠেলে সমাজে ঘটে যাওয়া অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের মুখোশ উন্মোচন করেছেন। তিনি কখনো মাথা নত করেননি, বরং তাঁর কাছে সাধারণ মানুষের অধিকার এবং সত্য প্রকাশই ছিল প্রধান কাজ। পওে মরহুমের রুহের মাগফেরাম কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।




































