সোমবার ৯ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ, জেলা প্রশাসন, ময়মনসিংহ ও সিভিল সার্জন অফিস, ময়মনসিংহের যৌথ আয়োজনে এবং জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ ফারাহ শাম্মী, এনডিসি, সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মোহাম্মদ খালেদ হাসান, অতিরিক্ত সচিব, সমন্বয় শাখা, মন্ত্রিপরিষদ বিভাগ
মোহাম্মদ কায়কোবাদ খন্দকার, যুগ্ম সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ
সরওয়ার কামাল, উপসচিব, সামাজিক নিরাপত্তা শাখা, মন্ত্রিপরিষদ বিভাগ।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন মো. সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ ও সভাপতি, জেলা পুষ্টি সমন্বয় কমিটি (DNCC) ময়মনসিংহ।
পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের মাধ্যমে অপুষ্টি দূর করতে ফর্টিফাইড রাইসের ভূমিকা এবং জেলার পুষ্টি সমন্বয়ে করণীয় নিয়ে কর্মশালায় সদস্য সচিব, জেলা পুষ্টি সমন্বয় কমিটি (DNCC), ময়মনসিংহ এবং সিভিল সার্জন, ময়মনসিংহের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ডা: শাহজাহান কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদর, ময়মনসিংহ।
অনুষ্ঠানে WFP এর প্রতিনিধিগণ এই কার্যক্রমের বিস্তারিত বিষয়ে অংশীজনদের অবহিত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিস, ময়মনসিংহের কো-অর্ডিনেটর (এমও) ডা: মো: তরিকুল হাসান। অনুষ্ঠানে জেলা পুষ্টি সমন্বয় কমিটি (DNCC), ময়মনসিংহের সদস্যগণ উপস্থিত ছিলেন।




































