পাহাড়ের তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আঞ্চলিক সম্প্রীতি বাড়াতে রাঙ্গামাটির চিং লা মং মারী স্টেডিয়ামে শুরু হয়েছে বর্ণাঢ্য ‘ রাঙ্গামাটি চ্যাম্পিয়ন্স ফুটবল লিগ’। ০৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলার ফুটবল দল এ টুর্নামেেন্ট অংশ নিচ্ছে। রাঙ্গামাটি রিজিওনের ব্যবস্থাপনা ও জেলা ক্রীড়া সংস্থার সংস্থার সহায়তায় জমকালো এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু , রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী ও পুলিশ সুপার আব্দুর রকিব ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ রাঙ্গামাটির বরকল উপজেলা একাদশ ও লংগদু উপজেলা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোনপক্ষে গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়াই। টাইব্রেকারে বরকল উপজেলা ৩ - ২ গোলে লংগদু উপজেলা একাদশকে পরাজিত করে।





































