‘রাখিব চারপাশ পরিষ্কার,
করিব ডেঙ্গু প্রতিকার
’—এই স্লোগানকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ২৯/০৯/২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটির আয়োজন করেন তাল দিঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলার নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি রেহেনা পারভীন ববি।
কর্মসূচিতে শিক্ষার্থী ও উপস্থিতিদের মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।





































