মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার কার্যনির্বাহী কমিটির সভা শনিবার বেলা ১১টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এমইউজের সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান। সভায় বক্তৃতা করেন সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক খাইরুল আলম, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, ডিএম রেজা সোহাগ। সভায় সদস্যদের প্রশিক্ষণ, কর্মসংস্থান, আবাসন ব্যবস্থা, আর্থিক সহায়তা, সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি পাওয়ার বিষয়ে সহায়তা প্রদানসহ সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এমইউজের প্রয়াত সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।





































