খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সুপার প্রথমে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। এরপর উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং জননিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার তার বক্তব্যে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, খুলনার কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে এবং সকলের জন্য আইনগত সেবা নিশ্চিত করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সঠিক তথ্য উপস্থাপন ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় আরও উপস্থিত ছিলেন— এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্); আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), খুলনা।





































