এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানি রূপান্তরের জন্য গণপথ পদ্ধতি উন্নয়নের বিষয়ে আঞ্চলিক পলিসি সভায় যোগদানের জন্য পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন- সিবিএ এর সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর শ্রমিক দলের আহবায়ক মোঃ মজিবর রহমান আজ দিবাগত রাত ০২ঃ৪৫ টায় থাই এয়ার ওয়েজ যোগে ইন্দোনেশিয়ার জাকার্তায় গমন করেছেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিদ্যুৎ ও জ্বালানি খাতের শ্রমিক নেতৃবৃন্দ, আমেরিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক-গবেষক বৃন্দ, ট্রেড ইউনিয়ন ফর এনার্জি ডেমোক্রেসি এবং পাবলিক সার্ভিসেস ইন্টারন্যাশনাল-পিএসআই এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তা সহ মোট ৪৩ জন এই পলিসি মিটিং এ অংশগ্রহণ করবেন।
এই নীতি সভায় আলোচ্য বিষয় সমূহঃ
১।জ্বলানি রূপান্তর ও জলবায়ু পরিবর্তন: আমরা কি করেছি, এখন কোথায় আছি এবং কোথায় যেতে চাই?
২। জ্বালানি রূপান্তরে গন পথ পদ্ধতিঃ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সরকারি জ্বালানি রক্ষা করা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
৩। দেশে ও বিদেশে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর ভূমিকা: চীনের রাষ্ট্র-পরিচালিত জ্বালানি রূপান্তরে সরকারি সংস্থাগুলোর ভূমিকা থেকে আমরা কী শিখতে পারি? এই নীতি কি আঞ্চলিক সহযোগিতা সহজতর করার সম্ভাবনা রাখে?
৪। ঋণ ও নির্ভরশীলতার ঊর্ধ্বে সরকারি অর্থায়নে কীভাবে এই রূপান্তর সম্ভব?
৫। কয়লা পর্যায়ের পতন ঘটছে না: আমরা কী প্রস্তাব করি?
৬।আইপিপিগুলো সমস্যা, আমরা কী করতে পারি?
এ সকল বিষয় উপস্থাপনার পর আঞ্চলিক এবং বৈশ্বিক স্তরের পদক্ষেপ সমূহ কি হবে সে বিষয়ে কর্ম পরিকল্পনা তৈরী করা হবে পলিসি সভায়। এই সভায় যোগদানের প্রস্তুতি গ্রহনের জন্য সময়ের অভাবে সকল কে অবহিত করতে পারেন নি বিধায় সকলের নিকট ক্ষমা প্রার্থ না করে দোয়া চেয়েছেন খুলনা মহানগর শ্রমিক দলের আহবায়ক ।





































