ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের দায়িত্ব গ্রহণের ৬ মাস পূর্তি উপলক্ষে ‘উন্মুক্ত মতবিনিময় সভা ' ৩০/০৯/২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
নগরবাসীর বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সেবার বিষয়ে সরাসরি মতামত ও পরামর্শ শুনতে এ সভায় জনতার মুখোমুখি হন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নগরীর টাউনহলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নগরবাসীর বিভিন্ন নাগরিক সমস্যা, নাগরিক সেবা-সংক্রান্ত বিষয় এবং প্রত্যাশা নিয়ে সরাসরি মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ সময় নগরবাসী বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি সিটি কর্পোরেশনের সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা, সড়ক, ড্রেনেজ, জলাবদ্ধতা, মশক নিধনসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন নগরবাসীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা ও পরামর্শের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় নগরবাসীর সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে সিটি কর্পোরেশনের নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে।





































