"নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায় বিচার নিশ্চিত করি , ভুক্তভোগীদের সুরক্ষা দেই এবং দায়মুক্তির অবসান ঘটাই।" এই স্লোগানে বরিশালের গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে (২৫-১০ডিসেম্বর পর্যন্ত) নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গৌরনদী উপজে লা চত্বর থেকে র্যা লি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোকশেদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম, মানবাধিকার কর্মী সাংবাদিক আবদুছ ছালেক মামুন, নাগরিক উদ্যোগ গৌরনদী উপজেলার প্রোগ্রামার মোঃ কাসেম, গৌরনদী প্রেসক্লাবের সদস্য মোঃ সুমন হাওলাদার সহ বিভিন্ন প্রশিক্ষনার্থী, সুধীজনসহ অন্যন্যরা।
গৌরনদীতে মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচির উদ্বোধন
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ‘বাংলাদেশ ব্যাংক মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কর্মসংস্থান ব্যাংকের গৌরনদী শাখার হলরুম এ কর্মসূচির উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও বাটাজোর ইউনিয়নের প্রশাসক ডা. পলাশ সরকার পিএএ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গৌরনদী পল্লী বিদ্যুৎতের ডিজিএম প্রকৌশলী মোঃ এ হালিম খান, বাংলাদেশ কৃষি ব্যাংকের গৌরনদী ব্রাঞ্চের ম্যানেজার (এসপিও) মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংকের গৌরনদী শাখার ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠানে গৌরনদী ও আগৈলঝাড়ার ২৩ জন গবাদিপশু পালন, পোল্টি খামারি, মৎস্যচাষিদের মাঝে ৭৫ লক্ষ টাকার ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়। এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।




































