বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা বিএনপির আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, মহিলা দল নেত্রী নয়ন খানম, ফারহানা আক্তার, ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা, আবু বকর সিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত বিশ্বাসসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




































