আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী গঠনে তরুণ প্রজন্মের ভাবনা ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে ‘আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী—তারুণ্যের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মোশাররফ হোসেন।
সভায় স্বাগত বক্তব্য দেন প্রফেসর মোঃ হেদায়েতুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ এ কে এম শামসুজ্জামান।
মতবিনিময় সভায় আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী গঠনে তরুণদের ভূমিকা, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং নগর উন্নয়নে তারুণ্যের ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়।





































