দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদী আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পটুয়াখালীতে জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি ও সাধারন সম্পাদক মো. রিমাইনুল ইসমাম রিমু এর নেতৃত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় ঝাউতলা সৈয়দ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারন সম্পাদক মো. রিমাইনুল ইসলাম রিমু, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী, যুগ্ম সাধারন সম্পাদক মো. নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ। সমাবেশ শেষে সমাবেশ স্থান থেকে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সমাবেশ স্থলে এসে মিছিল শেষ হয়। মিছিলে ও সমাবেশে শত শত যুবদল কর্মী অংশগ্রহন করে কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদী আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে। বক্তারা আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের সকল স্তরের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।




































